ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার আজাদ হোসেন ভূঞাকে হজে যাওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জীবিত ওই হজযাত্রীকে পুলিশি প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারকে ক্ষমা করে রিটের নিষ্পত্তি করেছেন।

আজাদ হোসেন ভূঞার জীবিত থাকার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর আজ সোমবার ২৪ জুলাই বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, হজে গমনে ইচ্ছুক আখাউড়ার বাসিন্দা মো. আজাদ হোসেন ভূঞাকে পুলিশ ভেরিফিকেশনে মৃত দেখিয়ে গত ২০ জুন প্রতিবেদন দাখিল করে আখাউড়ার থানা পুলিশ। পুলিশের এ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে গত ১২ জুলাই রিট দায়ের করেন জীবিত আজাদ হোসেন।

এমবি