ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক সুমি (১৭) নামে এক কিশোরীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চত করেন ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ।
তিনি জানান, নবজাতকের মায়ের নাম আসমা। তিনি ঢামেকে ভর্তি আছেন। নবজাতকের খালার নাম সুমি।
তিনি বলেন, এই সুমি নবজাতককে আনুমানিক রাতে হাসপাতালের গেট দিয়ে বের করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, জিজ্ঞাসাবাদ করলে সুমি বাচ্চাটিকে টঙ্গীতে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান।
নবজাতকের ক্রেতার সঙ্গে সুমির একটি আর্থিক চুক্তি হয়েছে বলেও জানায় সে। এ বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ ও শাহবাগ থানায় জানোনো হয়েছে তিনি জানান।
কেএ





