কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট শিশির মনির বলেছেন, 'জনাব আইনমন্ত্রী এবং জনাব এটর্নি জেনারেল কামারুজ্জামানের দণ্ডাদেশ কার্যকরের বিষয়ে আইনের যে ব্যাখ্যা দিয়েছেন তা আইনগত কোন ভিত্তি নেই। আইন বহির্ভূত ব্যাখ্যা।'

বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মামলা সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য এ সাক্ষাত বলে উল্লেখ করেন তিনি।

শিশির মনির সংবাদিকদের আরো বলেন, 'পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে আমরা রিভিউ আবেদন করবো। রিভিউ যদি খারিজ হয়ে যায় তখন চিন্তা করা হবে কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবে কি চাইবে না। এখন সে প্রশ্ন অবান্তর।'

এএইচ