হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচার কালে প্রায় এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় কাউ আটক হয়নি।
রোববার সকাল পৌনে ১১টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর বহির্গমন গেট থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস’র সহকারী কমিশনার প্রিয়াঙ্কা দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাগেজ স্ক্যান হওয়ার সময় পাঁচটি ট্রলি ব্যাগে এই কচ্ছপগুলো দৃষ্টিগোচর হয়। প্রতিটি ট্রলিব্যাগে দুইশ’টির মতো কচ্ছপ রয়েছে।
এআই/





