রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় সুজন (২২) নামে এক যুবক সন্ত্রাসীদের হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) অমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সুজন মানিকনগর নাজিমদ্দিন এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন শ্রমিক।
এ ব্যাপারে নিহত পারিবারিক পরিচিত আ. মান্নান জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে মানিকনগর খাল এলাকায় মুকবুলের রিকশা গ্যারেজের সামনে মোহাম্মদ আলী ও তার লোকজন সুজনকে ছরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, জেইউ, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,





