ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে অবৈধই রয়ে গেল তার মনোনয়নপত্র।

বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার দুপুরে শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে তার আইনজীবীরা রবিবার দুপুরে এ রিট দায়ের করেন।

এএইচ