ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে আজ মঙ্গলবার (১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের সময় তাদের থেকে ১৪ কেজি ৪১১ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল ও ১১ হাজার ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।
এবিএস





