সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খানের জামিন বাতিলের আবেদন করেছে দুদক। সোমবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো: জহুরুল হকের আদালতে এ আবেদন করা হয়।
আবেদনটি গ্রহণ করে আগামী ১৮ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত ।
গত ২৪ আগস্ট ম্যাজিস্ট্রেট কোর্ট মান্নান খানকে ১৩ অক্টোবর পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন আদালত। ১৩ অক্টোবর এক আবেদনের প্রেক্ষিতে তার জামিনের মেয়াদ ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ওই জামিন বাতিলের জন্য আজ সোমবার সকালে দুদক এ আবেদন করে।
মান্নান খানের বিরুদ্ধে অভিযোগ, হলফনামায় দেয়া সম্পদ বিবরণীতে তিনি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। গত ২১ আগস্ট দুদকের উপ-পরিচালক শেখ নাসির উদ্দিন বাদী হয়ে মান্নান খানসহ ৩ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।
এরপর ২৪ আগস্ট ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মান্নান খান।
এএইচ





