ধানমন্ডির এলাকায় গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ অসীমের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

ধানমন্ডির ২ নম্বর এলাকায় গাড়ি ভাঙচুরে নির্দেশ দেওয়ার অভিযোগে ১ অক্টোবর ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান ব্যারিস্টার অসীম। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।

কেএ