মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেছেন, যদি রায় কার্যকরের আগে আমাদেরকে দেখার সুযোগ না দেয় তাহলে আমাদের অধিকার বঞ্চিত করা হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তবে তার পরিবারকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি। আগের বার সাক্ষাতের সময় আমাদেরকে বলা হয়েছিল যে, আরেক বার দেখা করার সুযোগ দেবে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আজ রাতেই কার্যকর হতে পারে এমন খবর শোনা যাচ্ছে।
এসএইচ





