মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের জাতীয় পার্টির প্রাক্তন এমপি সাখাওয়াত হোসেনসহ আটজনের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন।

মামলার অন্য আসামিরা হলেন বিল্লাল হোসেন বিশ্বাস, ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আবদুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও আবদুল খালেক। আসামিদের মধ্যে সাখাওয়াত ও বিল্লাল কারাগারে আছেন।

এমএনজে