নারায়ণগঞ্জে আলোচিত ঘটনা সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

এই মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ আসামি আদালতে উপস্থিত রয়েছেন। মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম সাক্ষ্য দিয়েছেন।

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এমই