জামালপুর সদর থানার বিভিন্ন স্থান থেকে ৮১ হাজার বাংলা জাল কারেন্সী নোট, ১টি জাল টাকা তৈরির উপাদান (প্রভিসেফ), ১টি হায়পো ওয়াটার, জাল নোট ছাপানোর বিশেষ কালির ১টি ব্যাগ এবং ৪টি কাঁচসহ ৩জনকে আটক করেছে র‍্যাব।

শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মৃত হাসমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৯), ময়মনসিংহ জেলার কোতয়লী থানার রুবেল হোসেন (২৮) এবং জামালপুর জেলার মিলানদহ থানার জুয়েল তালুকদার (২৭)

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো যাবে।

এআই/এমকে