মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে মামলাটি করেন আইনজীবী কুতুব উদ্দিন। জোরজবরদস্তি করে জমি দখলের অভিযোগে এ মামলা দায়ের করেন তিনি।

প্রাথমিকভাবে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। পরে দুপুর ৩টার দিকে আদালত মামলাটি খারিজ করে দেন।

প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর (৫০) সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন এমন অভিযোগ এনে অ্যাডভোকেট কুতুব উদ্দিন নামে এক ব্যক্তি রবিবার (১৬ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের আদালতে এ মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন-মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব (৩৮), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ, নূর আলী রিয়েল এস্টেটের মো. মামুন হোসেন, মোহম্মদপুর এলাকার জনৈক মো. সোহেল (২৬)।

মামলার অভিযোগে বাদী জানান, গত ৯ অক্টোবর তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন আসামিরা। দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

এসএম