ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার সকালে আইন ও শালিস কেন্দ্রের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট রেজা এহসান পান্না এ রিট আবেদন দায়ের করেন।

হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রিট আবেদনে তা জানতে চাওয়া হয়েছে।


এমএনজে