রাজধানীতে পৃথক ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন।সোমবার রাতে কদমতলী ও মঙ্গলবার সকালে ধলপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

আহত দুজন হলেন মোশারফ হোসেন ও সবুজ।বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রের ভাষ্য, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কদমতলীতে সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন মোশারফ। ২৭ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছেন তিনি। দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোশারফকে হাসপাতালে নেওয়া হয়।

অপর ঘটনা সম্পর্কে হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকালে ধলপুরে সন্দেহভাজন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন সবুজ। ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি মোবাইল নিয়ে গেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।পরে তাকে হাসপাতালে আনা হয়।

এমই