অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বর্তমান সরকারের দুই এমপি ও এক সাবেক মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের ঠিকানায় সম্পদ বিবরণীর নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে তাদের কাছে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে।
নোটিশের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, যাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউল হক, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, তার স্ত্রী প্রীতি হায়দার এবং রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক ও তহুরা হক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত জানুয়ারিতে রুহুল হক, মাহবুবুর রহমান ও এনামুল হকসহ ৭ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
৭ দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বর্তমান সরকারের দুই এমপি ও এক সাবেক মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের ঠিকানায় সম্পদ বিবরণীর নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





