মাদকসহ ১৩ বছরের এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ(বিজিবি)। কুমিল্লা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে হাবিলদার ইকবাল হোসেনের নেতৃত্বে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় ১০ বোতল কোরেক্স সিরাপ এবং ১৪ বোতল হুইস্কিসহ মো. শ্যামল মিয়াকে (১৩) আটক করা হয়।
শ্যামল সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে জমা দেয়া হয়েছে।
বিজিবি-১০ এর অধিনায়ক মো. শহিদুর রহমান জানান, কুমিল্লার সীমান্ত এলাকায় নারী ও শিশু মাদক ব্যবসায়ীর সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





