৩৫৩ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১। বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের কবর স্থান রোড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইমরান হোসেন (৩৫) ও তার সহযোগী মজিবুর রহমান (২০)।

তাদের কাছ থেকে ইয়াবা বিক্রি বাবদ প্রাপ্ত ২০ হাজার ১৮৫ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহানার বেগম।

তিনি জানান, আটকের পর ইমরান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছে। তার কাছে এটিভিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে একটি প্রতিষ্ঠানের আইডি কার্ড পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব-১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াহিদুজ্জামান।

ঢাকা, জেইউ, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ