মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শেখ নাসিরুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলো- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্বপোয়ালী গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমীন শাওন (২৯) ও বগুড়ার সান্তাহার কলেজপাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে রনী হোসেন (২৬)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১২ ফেব্রয়ারি দুই যুবক রাজশাহী থেকে ৮০ বোতল ফেনসিডিল নিয়ে কাজীপুরের নৌকাঘাটে এলে পুলিশ তাদের আটক করে। পরে তারা জামিনে মুক্ত হয়ে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ