সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু আরিফ বাহিনীর প্রধানসহ ৪ দস্যু নিহত হয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত দস্যুদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব হেডকোয়াটার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউং-এর সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এএস