ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শিশুদের বিচার করা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে বিভিন্ন বয়সী ১২১টি শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী আবদুল হালিম ও ইশরাত হাসান।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এমবি





