জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আল্লামা সাঈদী বেকসুর খালাস` মহান আল্লাহর ওপর ভরসা করে এই কথা শোনার জন্য কোর্টের উদ্দেশে রওয়ানা হলাম।
বুধবার সকাল ৮টা ১৭ মিনিটে তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা লিখেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানান দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় আজ ঘোষণা করা হবে। এরই প্রেক্ষিতে তার ছেলে এই স্ট্যাটাস লিখেছেন।
মাসুদ সাঈদীর স্ট্যাটাসের উত্তরে সাঈদীর ভোক্তরা বিভিন্ন কমেন্ট করেছেন। ইমরুল করিম নামের একজন লিখেছেন, ‘হে আল্লাহ তুমি হুজুরকে মুক্ত কর।’
এ দিকে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মাসুদ সাঈদী তার অন্য একটি পোস্টে লিখেছেন, ‘ হে আল্লাহ! আওয়ামী জালিম সরকারের অনিষ্ট থেকে রক্ষ করার জন্য আল্লামা সাঈদীর পড়শী হয়ে যাও। তোমার গুণগান অতি মহান, তোমার পড়শীত্ব মহা পরিক্রমাশীল, তোমার নাম অতি মহান।’
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





