মানহানির মামলায় মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারকে ৫ জুন স্বশরীরে আদালতে উপস্থিত হওয়ার সমন জারি করেছেন ব্রাহ্মণবাড়ীয়া অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বিচারক মুনীরা সুলতানার আদালত সোমবার বিকালে এ আদেশ দেন।
আদেশে বলা হয়, মানহানির ওই মামলায় সাবেক মন্ত্রী এ কে খন্দকারকে ৫ জুন স্বশরীরে হাজির হতে হবে।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে গত বছরের ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়ীয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সাবেক যুগ্ম-সচিব ও মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া।
এসএইচ





