প্রাইম ব্যাংক এবং সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তা বিরুদ্ধে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন- প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা মির্জা কামরুল হাসান, সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. ফেরদৌস আক্তার দীপু, সিনিয়র ভিপি ও ম্যানেজার অপারেশন মো. মহিউদ্দিন আহমেদ,

নির্বাহী কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান সুমন, সিনিয়র এভিপি ও আইবিবি শাখার ম্যানেজার অপারেশন মো. জাফর হাসান, সোনালী ব্যাংকের লোকাল অফিস শাখার সিনিয়র কর্মকর্তা মো. আনিসুর রহমান সরকার ও কর্মকর্তা লিয়াকত হোসেন চৌধুরী।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি

নিশ্চিত করেছেন।

সোমবার রাজধানীর মতিঝিল থানায় দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে সোনালী ব্যাংকের লোকাল অফিস মতিঝিলের গ্রহক বেলহাসা অ্যাকম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের হিসাব থেকে মেসার্স কালাম এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানের নামে ৯০ লাখ টাকা স্থানান্তের মাধ্যমে আত্মসাৎ করেন।

ঢাকা, একে, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর