কুমিল্লায় ক্রেতা সেজে এক মাদক ব্যবসায়ীকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ডিবি পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশ রোববার সন্ধ্যায় ক্রেতা বেশে জেলার সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর (তালপট্টি) গ্রামের শফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে প্যাকেট করা ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় তার ছোটভাই মফিজ ও কর্মচারী শাহ আলমকেও গ্রেফতার করা হয়।

এসআই শাহ কামাল আকন্দ জানান, এ ব্যাপারে ডিবির এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই