ঢাকার সাভারে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রানা নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। রানা সাভারের কাতলাপুর এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্যমতে, শিশুটি বিকেলে ছাদে যায়। এ সময় রানা তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে তার মা ও আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পিটুন দেয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে রানাকে আটক করে থানায় নিয়ে যায়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের সদস্যরা রানার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

এমআর