পল্টন থানায় ডিএমপির দায়ের করা নাশকতার ৩ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর সর্বশেষ এ ৩ মামলায় জামিন পাওয়ায় মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ এ জামিন দেন।

ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবদীন।

এর আগে গত বৃহস্পতিবার(১৮ জুন’২০১৫) নাশকতার আরেক তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে ওই দিন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

এমকে