ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার ৪৭/জি ইন্দিরা রোডের প্রান্তর হাউজের সামনে পাঁকা রাস্তার উপর ০১টি প্রাইভেট কার যোগে ০১টি লোক বিদেশী মদ বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মূখে প্রাইভেট কারটি আটক করতঃ প্রাইভেট কারে থাকা ড্রাইভার জয় সাংমা (৩০)কে আটক পূর্বক প্রাইভেট কার-এর মাঝখানের সিটের নিচে তল্লাশী করে আটককৃত আসামীর নিজ হাতে বের করে দেওয়া মোতাবেক ০৩টি কার্টনে থাকা ২৭ বোতল বিদেশী মদ ও মদ বিক্রয়ের মোট ৪৭,৪০০/-(সাতচল্লিশ হাজার চার শত টাকা) সহ প্রাইভেট কারটি আটক করে।
গ্রেফতারকৃত আসামীর নাম জয় সাংমা(৩০),পিতা-ধীরেন্দ্র মারাক(আজিম), সাং-বেদুরীয়া, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, বৈদেশিক মদ চালান ব্যবসায় তাদের একজন দালাল থাকে যে বিভিন্ন জনের কাছ থেকে ফোনের মাধ্যমে মদ চালানের চাহিদা নিয়ে থাকে।
তারপর সে উক্ত চাহিদা অনুযায়ী বৈদেশিক মদ নির্দিষ্ট কিছু বার সমূহ থেকে “হলুদ নেমপ্লেট যুক্ত বৈদেশিক ডেলিগেটের গাড়ীর মাধ্যমে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে আসে।
উক্ত জায়গায় অন্য একটি প্রাইভেট কার পূর্ব থেকেই থাকে এবং অপর একজন ব্যক্তি বৈদেশিক মদগুলো “হলুদ নেমপ্লেট যুক্ত গাড়ী থেকে প্রাইভেট কারে স্থানন্তর করে। তারপর উক্ত প্রাইভেট কারের ড্রাইভারকে নির্দেশনা দেওয়া হয় কার কাছে, কোন জায়গায়, কত টাকার বিনিময়ে বৈদেশিক মদের বোতল গুলো বিক্রয় করবে।
প্রায় ০২ বছর যাবৎ তারা এই ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও উক্ত আসামীর জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ





