জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল না থাকলে প্রয়োজনে রাজধানীর শাহবাগ মোড়ে আবারো অবরোধ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণ-অবস্থান কর্মসূচির সমাবেশে একথা বলেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে এই অবস্থান নেয় গণজাগরণ।
ইমরান এইচ সরকার বলেন, আপিল বিভাগে যদি যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রায় বহাল রাখা না হয়, তাহলে ২০১৩ সালের মতো ঠিক একইভাবে রুখে দাঁড়াবে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।
এমবি





