শিগগিরই বিনাটেন্ডারে অতিরিক্ত দামে বিভিন্ন প্রকার ওষুধ ক্রয়ের মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জে. বজলে কাদেরসহ ৫জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিচ্ছে দুদক।
দুদকের তদন্ত কর্মকর্তা উপ সহকারি পরিচালক নুরুল ইসলাম সরকার এই মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দায়েরের অনুমোদনের জন্য প্রতিবেদনটি সংশিষ্ট শাখায় জমা দিয়েছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের ওই শাখার কর্মকর্তা।
চার্জশিট ভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জে. বজলে কাদের, সাবেক পরিচালক ডা. মো. ফয়জুল্লা, সিনিয়র লেকচারার ডা. মো. মশিউর রহমান, সার্জারি বিভাগের ডা. আতিয়ার রহমান এবং ঠিকাদার মের্সাস এসএম সার্জিকলে প্রতিষ্ঠানের মালিক  এহসানুল কবির।
দুদকের মামলায় বলা হয়েছে ২০০৯-১০  অর্থ বছরে বিনা টেন্ডারে মের্সাস এসএম সার্জিকলে প্রতিষ্ঠানের মালিক এহসানুল কবিরের দেয়া কোটেশনের মাধ্যমে অতিরিক্ত দামে বিভিন্ন প্রকার ওষুধ ক্রয় করে ঢাকা মেডিকেল হাসপাতালের ওই কর্মকর্তারা। ওই কর্মকর্তারা পরিকল্পিতভাবে সরকারের ১০ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা আত্মসাত করেছে।
এই অভিযোগে ২০১১ সালে ১৬ নভেম্বর দুদক শাহবাগ থানায় ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৬।
পরে দুদকের  এই তদন্ত কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন  ২ সপ্তাহে সংশ্লিষ্ট শাখায় জমা দেন বলে জানান যায়।
[b]ঢাকা, একে, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]