গাজীপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তাওহিদুল ইসলাম এর সন্ধান চেয়ে পরিবারের সাংবাদিক সম্মেলন।
গত রবিবার (২৯নভেম্বর) গভীর রাতে গাজীপুরের চান্দনা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র তাওহিদুল ইসলাম(২৫) নামে এক ছাত্রকে বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর পর থেকে প্রাশাসনের সাথে যোগাযোগ করা হলে অস্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে গতকাল সরকারের কাছে তাওহীদের পরিবার ছেলের সন্ধান চেয়ে সাংবাদিক সম্মেলন করে। তারা অভিযোগ করে বলেন,তাওহিদ একজন খুব স্বাভাবিক ও সাধারন একটি ছেলে তাকে কি কারনে প্রশাসন তুলে নিয়ে গেছে বা তুলে নিলেও কেন থানা বা কোর্টে তোলা হয়নি এসকল প্রশ্ন ছেড়ে দিয়ে অঝোরে কান্নাকাটি করতে থাকে তাওহিদের বাবা-মা।
তুলে নেওয়ার পর ৪দিন হলেও এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।ছেলের নাম তাওহিদ পিতা নুরু হাওলাদার,গ্রামঃশাখারীকাঠি,থানাঃমঠবাড়িয়া,জেলাঃপিরোজপুর,বরিশাল।
তাওহিদ গাজীপুর মহানগরের চান্দনা এলাকার ১৮নং ওয়ার্ড,নলজানি,ওয়ারলেছ থেকে একটু ভিতরে ৭৫ নং বাড়িতে ভাড়া থাকত। উল্লেখ্য এম তাওহিদুল ইসলাম উত্তরা ইউনিভার্সিটি থেকে এল এল বি থার্ড সেমিস্টারে অধ্যয়নরত আছে।
এমএ





