ঢাকার আশু‌লিয়ায় দুর্বৃত্ত‌দের ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আলামিন শেখ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দি‌কে সাভা‌রের এনাম মেডিক্যাল ক‌লেজ হাসপাতাল থে‌কে পু‌লিশ শিশুটির মরদেহ উদ্ধার ক‌রে।

‌পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পলাশবা‌ড়ি বাজার থে‌কে বাসায় ফেরার পর কিছু না ব‌লে আবার বাসা থে‌কে বের হ‌য়ে যায় পলাশ। রাত ১০টার দি‌কে আলা‌মিন গুরুতর আহত অবস্থায় আশু‌লিয়ার গণস্বাস্থ্য কে‌ন্দ্রে ভ‌র্তি আছে বলে খবর দেয় এক ব্যক্তি। 

গণস্বাস্থ্য হাসপাতা‌লে তার অবস্থার অবনতি হ‌লে সাভা‌রের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এমবি