আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বিচলিত নন বলে জানিয়েছেন তার আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম। বুধবার দুপুরে রায় ঘোষণার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তাজুল ইসলাম জানান, নেতাকর্মীদের কোনো ফাঁদে পা না দিয়ে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন মতিউর রহমান নিজামী।
রায় শেষে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালের হাজতে রাখা হলে সেখানে তার সঙ্গে দেখা করেন এডভোকেট তাজুল ইসলাম। মাওলানা নিজামী তার মাধ্যমে নেতাকর্মীদের শান্ত থাকার এই নির্দেশ দেন বলে তিনি জানান।
কেএ, জেএ





