রাজধানীর উত্তরায় স্কুলছাত্র জুবায়ের আহমেদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে রবিবার সকালে ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, ওই ঘটনায় ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেল শ্রেণীর এক শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।
বিস্তারিত জানাতে সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ৫ অক্টোবর উত্তরার ৪ নম্বর সেক্টরের পার্কের একটি পুকুর থেকে স্কুলছাত্র জুবায়ের আহমেদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উত্তরার আব্দুস সালামের ছেলে জুবায়ের স্থানীয় একটি ইংরেজি মিডিয়াম স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।
কেএ





