সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে আত্মসমর্পণ করেন তিনি।

ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বেলা ১২টায় তার জামিনের শুনানি হবে। তার পক্ষে জামিনের আবেদন করেন সৈয়দ রেজাউর রহমান।

কেএইচ