কালিগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্ত থেকে ৬০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
স্বর্ণ গুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জানান বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেন তারা।
সোমবার সকাল ১১টায় চোরাকারবারীদের ধাওয়া করে বিজিবি এই স্বর্ণ উদ্ধার করে। তবে, এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামসুল কবির বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ওই এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করলে তারা স্বর্ণগুলো ফেলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৬০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





