ভিকারুন্নিসা স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে শিক্ষিকা জান্নাতুন নেছা,ওয়াহিদা ও ছাত্রী জেরিন মাহমুদাকে জেরা শেষ করেছেন আসামিপক্ষ।
বৃহস্পতিবার বিচারক আরিফুর রহমালে ঢাকা মহানগর চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেরা গ্রহণ করেন।
সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী শাহীন ব্যাপারী। এসময় আসামী পরিমল আদালতে উপস্থিত ছিলেন।
জেরা শেষে মামলার কার্যক্রম আগামী ২২ এপ্রিল ধার্য করেছেন আদালত। এ পর্যন্ত ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
এর আগে গত ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভিকটিমের বাবা মাহমুদুল হক।
৬ জুলাই ঢাকার কেরানীগঞ্জে তার স্ত্রীর বড় বোনের বাসা থেকে পরিমলকে গ্রেফতার করে পুলিশ।
২০১১ সালের ২৮ নভেম্বর পরিমল জয়ধরের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা অভিযোগ দাখিল করেন।
২০১২ সালের ৭ মার্চ পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
[b]ঢাকা, জিই, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
পরিমলের বিরুদ্ধে শিক্ষক ও ছাত্রীর সাক্ষ্য গ্রহণ শেষ
ভিকারুন্নিসা স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে শিক্ষিকা জান্নাতুন নেছা,ওয়াহিদা ও ছাত্রী জেরিন মাহমুদাকে জেরা শেষ করেছেন আসামিপক্ষ।





