নির্বাচনের পর দশম জাতীয় সংসদে আজই প্রথম বিল উঠছে। আর প্রথম বিলটি উত্থাপন করবেন আইন মন্ত্রী আনিসুল হক। বিলটির নাম ‘সুপ্রিম কোর্ট জাজেস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’।
সর্বোচ্চ আদালতের বিচারকদের বেতনের সাথে তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দিতে আইন সংশোধনের এই প্রস্তাব জাতীয় সংসদে উঠছে। গত ২০ জানুয়ারি বিলটির অনুমোদন দেয় মন্ত্রিসভা।
পাঁচ দিন মুলতবির পর আজ মঙ্গলবার বিকেলে আবারও বসছে সংসদ অধিবেশন। আজ বিচারকদের বেতন বিষয়ক ওই বিলটি উত্থাপন করা হবে পাশের জন্য।
[b]ঢাকা / জিই / ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]