পুলিশে চাকরি দেওয়ার নামে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণ মামলায় পুলিশ কনস্টেবসহ ৫ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান আগামী ২১ অক্টোবর দুদক কার্যালয়ে সকাল ১০ টায় হাজির হতে বলেছেন তলবি নোটিশে।
নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন মামলার আসামি রাজারবাগ পুলিশ টেলিকমের বেতার চালক এস এম শামীম আল মামুন (কনস্টেবল নং-১৪৪), র্যাব-৬ এর সৈনিক মো. নাঈম (সৈনিক নম্বর ১২২৯৮৭৯), গোপালগঞ্জ থানার পারকুশলী গ্রামের মো. শিমুল মোল্লা, একই এলাকার সালাউদ্দিন স্পেশালাইজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাহীন কাদের ও অন্বেষা ট্রেডিংয়ের কর্মচারী মো. এরশাদ শেখ।
দুদক ২৭ জুলাই রাজধানীর ওয়ারী (ডিএমপি) থানায় (মামলা নং-১৫) দায়ের করে। মামলায় আসামি প্রতারণার আশ্রয় নিয়ে লোকজনের কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে। একই সঙ্গে লোকজনকে চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নগদ ৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।
একে





