রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৪৯২ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ১টি মটর সাইকেলসহ ৪জনকে আটক করেছে র্যাব।
শনিবার রাত পৌনে ১টার দিকে পুরান ঢাকার তাঁতী বাজার এলাকায় র্যাব-১০ অভিযান চালিয়ে ১৯২ পিস ইয়াবাসহ জাফর ও আনিছুরকে আটক করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ টাইমনিউজবিডিকে এ খবর নিশ্চিত করেছেন।
একই সময় র্যাব-১০ দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে রনিকে ১০০ পিস ইয়াবা, একটি মোবাইল, একটি মটর সাইকেলসহ আটক করে।
আটকরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩২), মো. জাফর (৩৫), মো. আনিছুর রহমান (৪০) ও মো. রফিকুল ইসলাম রনি (৩০)।
তিনি আরও বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বংশালের বোতল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে র্যাব-১০।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এআই/এমকে





