গ্রেফতারের তিন দিন পর মারা গেলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেফতারকৃত মৌলভী মো. শামসুদ্দোহা (৯০)।
বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার ভোর রাতে গ্রেফতার করা হয় সামসুজ্জোহাকে। তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
গত বৃহস্পতিবার মহেশখালীর ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্যে ৪ জনকে ওই দিনই গ্রেফতার করে পুলিশ।
ইআর





