রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে বিদেশীসহ ৫ প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতদের মধ্যে দুইজন নাইজেরিয়ান ও বাকি তিনজন বাংলাদেশী বলে পুলিশ জানালেও তাদের বিস্তারিত পরিচয় জানায় নি। ডিবি পুলিশ জানায়, আটককৃতরা বিদেশ থেকে গুরুত্বপূর্ণ পার্সেল আসছে ফোনে এমন সংবাদ দিয়ে তার ডেলিভারী নিয়ে যেতে বলতো।
কেউ ডেলিভারি আনতে গেলে প্রথমে তার কাছ থেকে পার্সেল ডেলিভারীর চার্জ হিসেবে বড় অংকের টাকা দাবী করতো।
গ্রাহক টাকা পরিশোধ করার পর তারা পার্সেলের প্যাকেট নিজেরাই খুলে তাতে ডলার আছে দেখিয়ে নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাতো।
পরে গ্রাহককে আবার মোটা অংকের টাকা দিয়ে তাদের কাছ থেকে ছাড়া পেতে হতো। এরকম কৌসলেই তারা দীর্ঘদিন থেকে প্রতারণা করছিলো বলে পুলিশ জানায়।
এমবি





