সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে র্যাব তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান পরবর্তী এ দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার (সাগর সারোয়ার) ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন নাহার রুনা (মেহেরুন রুনি) দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন।
সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি শেরেবাংলা থানার মাধ্যমে তদন্ত শুরু হয়।
এর চারদিন পর চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর ডিবি পুলিশকে দেওয়া হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়।
পরে ২০১৪ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্থান্তর করা হয়।
এমকে





