চমকপ্রবদ হলেও সত্য। এবার চুরি হওয়া গাড়ী ফেরত পেয়েছেন মালিক। তাও আবার ফেইসবুকে করা ছেলের কমেন্টসের পরপরেই।

ঢাকা মেট্রো গ-১৭-৫৩৬৯ টয়োটা এ্যালিয়ন প্রাইভেট কার এর মালিক আরব আলী নামে এক ব্যক্তি। তিনি গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১২.০০ টায় সচিবালয়ে যান। সেখান থেকে গাড়ীটি চুরি হয় তার।

ঘটনার সূত্রে জানা গেছে, আরব আলীর গাড়ীর চালক বেল্লাল হোসেনকে সচিবালয়ের যাত্রী ছাউনির সামনে গাড়িটি পার্ক করেন। এমন সময় করিম নামধারী এক ব্যক্তি সাভার থানাধীন হেমায়েতপুর যাওয়ার জন্য তিন হাজার টাকায় উক্ত গাড়িটি ভাড়া করেন।

পথিমধ্যে করিম তার অপর এক সহযোগীকে গাড়িতে উঠায়। হেমায়েতপুর যাওয়ার পর চালককে কৌশলে খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরে ঘটনার খবরে গাড়ীর মালিক শাহবাগ থানায় একটি মামলা রুজু করেন।

পিতার গাড়ী চুরির খবরে আরব আলীর ছেলে ফয়সাল ফেইসবুকে কমেন্টস দেন। Desperately Seeking –Dhaka (DSD) গ্রুপে একটি Status Post করেন ফয়সাল। তাতে লেখা ছিল ÒNeed help my car has been stolen today. Model-2002.Rg-Dhaka Metro-Ga-17-5369. Chesis no-NZT240-0034004, Engine no-INZ-A592990. If any information pls Contact 01674334403. Ó

ফেইসবুকে ফয়সালের এই পোস্ট দেখে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন ফেইসবুকে দেয়া নাম্বারে যোগাযোগ করেন। তিনি আরব আলী ও তার ড্রাইভারকে গাড়ি চুরি/ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিমের এ্যালবামে সংরক্ষিত গাড়ি চোর ও ছিনতাইকারীদের ছবি প্রদর্শন করান।

এ্যালবামে ছবি দেখে ড্রাইভার বেল্লাল হোসেন ফারুক নামের এক গাড়ি চোরকে সনাক্ত করে। উক্ত টিম দিনাজপুর জেলাধীন হাকিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় হোটেল নর্দান প্যালেস এর সামনে থেকে উক্ত গাড়িটি উদ্ধার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সনাক্তকৃত গাড়ি চোর ফারুক তার অপর দুই সহযোগীসহ পালিয়ে যায়।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন টাইমনিউজবিডিকে বলেন, এ ধরণের ফেইসবুক কমেন্টস দেখে আমি উৎসাহিত হয়ে যোগাযোগ করে গাড়ীটি উদ্ধার করি। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ঢাকা, জেইউ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি