মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শরীয়তপুরের সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে এই দুই জনের বিরুদ্ধে ৭ খণ্ডে ৮৫১ পৃষ্টার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ ও লুটতরাজের ৪টি অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান ও তদন্ত কর্মকর্তা সানাউল হক বক্তব্য রাখেন।
তারা জানান, তদন্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে দাখিল করা হবে।
ইআর





