বিমানবন্দর থানার নাশকতার দুই মামলায় হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা কফিল উদ্দিনকে জামিন দিয়েছেন আদালত।
আইনজীবীর মাধ্যমে বুধবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া তার জামিন মঞ্জুর করেন।
২০১৫ সালের জানুয়ারিতে হরতাল চলাকালে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করে।
এএইচ





