রিকশায় করে মৃতদেহ বহনের ঘটনায় কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ (শোকজ) দিয়েছে রেলওয়ে পুলিশ।

সোমবার বিকালে তাকে শোকজ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের চট্টগ্রাম জেলার এসপি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মৃতদেহ বস্তায় ভরে সাদা কাপড়ে পেঁচিয়ে বাঁশ দিয়ে বেঁধে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসেন কমলাপুর রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ডোম বিহারি।

টিটিপাড়া রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

জেআই