বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে ১০ দিনের রিমান্ডের নেয়ার আবেদন করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে তিনটা দিকে মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হবে।
রিমান্ড আবেদনে দুদু ছাড়াও আরো দু’জন রয়েছেন। তারা হলেন ১৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোহাম্মদ রফিবুল ইসলাম লিটন ও শিবির সদস্য মোহাম্মদ মিজান। এদিন মিরপুর মডেল থানার এসআই মোহাম্মদ মনিরুজ্জামান গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান।
রিমান্ড আবেদন বলা হয়, গত ১১ জানুয়ারি বিএনপির ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বেলা চারটা ১৫ মিনিটে শামসুজ্জামান দুদুসহ অন্যান্য দুষ্কৃতকারী এবং রোকেয়া সরণিস্থ খান ইলেক্ট্রনিক্সের সামনের রাস্তায় জাবালে নুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। পরে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়।
এছাড়াও ওইদিন রাত সাড়ে আটটার সময় পুলিশ গোপন সূত্রে জানতে পারে শামসুজ্জামান খান দুদুর নেতৃত্বে মিরপুর ১০ নম্বর ঝুটপট্টির রাব্বানী হোটেলে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতম কর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গতকাল রোববার রাতে মিরপুর এলাকা থেকে দুদকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্যের মোটর সাইকেল জ্বালিয়ে দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা রয়েছে।
জেআই





