আশুলিয়ায় নাঈম ইসলাম (৪) নামে এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃওরা। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রাজাবাড়ী গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
সফিকুল ইসলাম পুকুরপাড়ের ইসমাইল হোসেনের ভাড়া বাড়ি থেকে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অপারেটার হিসাবে কাজ করে।
অপহৃত শিশুর বাবা জানান, সোমবার বিকালে আমি ও আমার ন্ত্রী পারভিন আমাদের ছেলে নাঈমকে বাসায় রেখে গার্মেন্টস যাই। পরে গার্মেন্টস কাজ শেষ করে বাসায় এসে দেখি আমাদের ছেলে বাসায় নাই। রাতে আশুলিয়ার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
পরে আমার মোবাইল ফোনে রাতে কিছু লোক ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তারা জানায়, দুই তিন দিনের মধ্যে এক লক্ষ টাকা মুক্তিপণ না দিলে তার ছেলেকে মেরে ফেলা হবে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





